আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : করাচির দু’টি ভিন্ন এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন দুই জন শিয়া মুসলিম। তাদেরকে হাসপাতালে নেয়ার পূর্বেই তাদের মৃত্যু ঘটে।
প্রতিদিনের ন্যায় ‘খোদাবসতি’ এলাকায় অবস্থিত নিজ কর্মস্থলে কর্মরত ‘ইমরান আলী’র উপর তাকফিরি সন্ত্রাসীরা হামলা চালালে তিনি শহীদ হন।
স্থানীয় জনগণের ভাষ্যমতে আযাদারির অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে শহীদের ভূমিকা ছিল চোখে পড়ার মত। বিশেষ করে ২৮শে সফর ইমাম হাসান (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে যে শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেগুলোর অন্যতম আয়োজক ছিলেন তিনি। আর এ কারণেই তিনি তাকফিরিদের চোখের কাটা হয়ে উঠেছিলেন।
‘ইমরান আলী’র উপর হামলার কিছুক্ষণ পর রাজনৈতিক দল ‘মুত্তাহিদ কওমি মুভমেন্টে’র সক্রিয় ব্যক্তিত্ব ‘সৈয়দ সালমান কাযেমি’ও হামলার শিকার হয়ে শহীদ হয়েছেন।
করাচি থেকে আবনা প্রতিবেদক জানিয়েছেন, রাজনৈতিক অঙ্গন তার ব্যপক তত্পরতার কারণে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তিনি।#
১২ সেপ্টেম্বর ২০১৪ - ০১:১৩
News ID: 637214
তাকফিরি সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন ‘ইমরান আলী’ ও ‘সৈয়দ সালমান কাযেমি’ নামক করাচির দুই শিয়া মুসলিম।